সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সাক্ষ্য দিতে না আসায় চিকিৎসকের জরিমানা ও কারাদণ্ড

একাধিকবার সমন জারি করা সত্ত্বেও ধর্ষণ মামলায় আদালতে সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালের এক চিকিৎসককে অর্থদণ্ড ও কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বুধবার (১ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৮৫-এ ধারায় চিকিৎসক সানজিদা ইসলামকে এই সাজা দেন। আদেশে তাকে ২৫০ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. ফজলুল হক জানান, জামালপুরের বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার মেডিকেল রিপোর্ট আদালতে জমা দিয়েছিলেন চিকিৎসক সানজিদা ইসলাম। এরপর বিচার কার্য পরিচালনার স্বার্থে তাকে আদালতে সাক্ষ্য দিতে একাধিকবার সমন জারি করা হলেও তিনি কোনও সাড়া দেননি।
পরবর্তীতে আদালত গত ২৯ জুন তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং বুধবার সাক্ষ্য দেয়ার জন্য আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করে। কিন্তু সেই আদেশও অমান্য করায় আদালত এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সাক্ষ্য দিতে না আসায় চিকিৎসকের জরিমানা ও কারাদণ্ড

আপডেট টাইম : ১২:৩৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬