নাটোরের সিংড়ায় মাদকবিরোধী জনসচেতনতা মুলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলার চামারী ইউনিয়নের কৃঞ্চনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে এসভা অনুষ্ঠিত হয়।
মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান” যুব সমাজকে বাঁচান” এই স্লোগান নিয়ে মাদকবিরোধী সভার আয়োজন করেন ‘আল-আদিয়াত ফাউন্ডেশন’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
মনজুরুল আহসান বাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক।
স্থানীয় সর্বসাধারণের উপস্থিতিতে এসময় মাদকের কুফল ও এর প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, চামারী ইউনিয়নের বিট পুলিশিং অফিসার এস আই মোঃ নিজাম উদ্দিন ও সহকারী অফিসার এ এস আই মোঃ আব্দুল মান্নান , উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক বিশ্বাস, ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি হারুনর রশিদ, ছাত্র নেতা হাসানুল হক বান্না, স্কুল শিক্ষক জুলহক প্রমূখ।

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি। জনতার কন্ঠ 


















