সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বাবা হত্যা মামলায় বাদী ছেলেরই মৃত্যদন্ড!

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:৫৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 148

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাবা ইদ্রিস আলীকে শ্বাসরোধে হত্যা মামলার বাদী ছেলে রেজাউল করিম লাবুকেই মৃত্যুদন্ড দিলো আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামির উপস্থিতিতে এ দন্ডাদেশ দেন। মামলার অপর দুই আসামিকে তিন মাস করে সশ্রম কারাদন্ড দেওয়া হছে।

মৃত্যুদন্ডপ্রাপ্ত রেজাউল করিম লাবু সিরাজগঞ্জের সলঙ্গা থানার কৈমাঝুরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। কারাদন্ডপ্রাপ্তরা হলেন, রেজাউল করিম লাবুর সৎ মা ও মৃত ইদ্রিস আলীর স্ত্রী মোছা. রেনুকা বেগম এবং লাবুর স্ত্রী মোছা. ইসমত আরা বেগম।

ওই আদালতের এপিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি রেজাউল করিম লাবু উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩ মার্চ ভোর রাতে নিজের শোয়ার ঘর থেকে নিখোঁজ হন ভিকটিম ইদ্রিস আলী। এরপর অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায় নাই। একদিন পর ৪ মার্চ দুপুরে অলিদহ গ্রামের হাফিজুর রহমান এর পুকুরে গলায় ও পায়ে রশি পেঁচানো অবস্থায় ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রেজাউল করিম লাবু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে তদন্তকারি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বাদী রেজাউল করিম লাবু, তার সৎ মা রেনুকা বেগম ও স্ত্রী ইসমত আরা বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানী শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ইদ্রিস হত্যা মামলাটি তদন্তকালে বাদী রেজাউল করিম লাবু, তার সৎ মা রেনুকাকে

জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বাবা হত্যা মামলায় বাদী ছেলেরই মৃত্যদন্ড!

আপডেট টাইম : ০১:৫৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫