সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান: অংশ নিবেন খালেদা জিয়ার দোয়া মাহফিলে

দীর্ঘ ১৯ বছর পর পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামি রোববার (১১ জানুয়ারি)  তিনি ঢাকা থেকে বগুড়ার পথে রওয়ানা হবেন। বগুড়ায় যাওয়ার পথে সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্ক এলাকায় একটি দোয়া মাহফিলে অংশ নেবেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

তিনি বলেন রোববার (১১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিসিক শিল্পপার্ক এলাকায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। সেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

ইতিমধ্যে জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থল পরিদর্শন করা হয়েছে। তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিলকে সফল করতে দলের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তণের পর এই প্রথম ঢাকার বাইরে কোন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তিনি ১১ জানুয়ারি ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় যাবেন। পরদিন ১২ জানুয়ারি সকালে আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গণদোয়ায় অংশ নেবেন। এরপর তিনি রংপুরে যাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে তারেক রহমানের সিরাজগঞ্জে আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপণা বিরাজ করছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান: অংশ নিবেন খালেদা জিয়ার দোয়া মাহফিলে

আপডেট টাইম : ০৮:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬