সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা 

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:২১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • 467
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ সদর উপজেলায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) রাতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গরু চুরি করে যমুনা নদীতে নৌকাযোগে নিয়ে যাবার সময় গণপিটুনিতে দুইজন মারা গেছে। তাদের মরদেহ সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।  এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, বগুড়া সারিয়াকান্দি থেকে গরু চুরি হয়। নৌকাযোগে কয়েক ব্যক্তি গরু নিয়ে যাবার সময় চোর সন্দেহে মারপিট করা হয়েছে বলে শোনা যাচ্ছে।  তবে প্রকৃত ঘটনা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা 

আপডেট টাইম : ১২:২১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫