সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

চাঁদার টাকা না পেয়ে সিরাজগঞ্জে দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস্ কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইমাজ উদ্দিন শুভর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে।

বুধবার (৪ মার্চ) বিকেলে সদর উপজেলার ডুমুর বাজারে দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস্ কোম্পানি লিমিটেড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ইমাজ উদ্দিন শুভ। অভিযুক্ত লিটন, ইয়াসিন ও জাহিদ নামের তিন যুবক সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবী করেন উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইমাজ উদ্দিন শুভ বলেন, ডুমুর ঈসা আদর্শ গ্রামের পুকুর খননকে কেন্দ্র করে লিটন, ইয়াসিন ও জাহিদ নামের ওই তিন যুবক সিরাজগঞ্জ মিডিয়া নামের একটি ফেসবুক পেজে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করেছেন। তারা আমার ব্যক্তিগত জীবনের ছবি বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এতে আমার ব্যক্তি সম্মান, সামাজিক অবস্থান এবং আমার প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস কোম্পানি লিমিটেড এর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।

তারা অবৈধভাবে আমার কাছে চাঁদা দাবী করে, যার প্রমাণ আমার কাছে রয়েছে। চাঁদা না দেওয়ায় ওই তিনজন আমাকে সামাজিকভাবে হেয় ও ব্যবসায়িক ক্ষতিসাধনের অপচেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে মানহানিকর প্রচারণার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। অপপ্রচারকারীদের সামাজিকভাবে বর্জনের জন্য সচেতন নাগরিক সমাজের প্রতি আহ্বানও জানান তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিরাজগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

আপডেট টাইম : ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬