সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

সিরাজগঞ্জ জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আগুনে বড় ধরণের ক্ষয়ক্ষতি না হলেও টিনের একাংশ পুড়ে গেছে।

শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতী বাজারে ৮নং ওয়ার্ডের দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বহুতী বাজারে একটি টিনের তৈরি মার্কেটে আমাদের দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী অফিস। শনিবার রাতের আঁধারে খড়কুটো স্তুপ করে সেখানে পেট্রোল  আগুন দেওয়া হয়েছে।

আল্লাহর রহমতে আগুন বাইরেই নিভে গেছে, ঘরে ঢুকতে পারেনি। টিনের চাল ও বেড়া পুড়ে গেছে। ঘরে ঢুকলে পুরো মার্কেটটাই পুড়ে ছাই হয়ে যেত।

তিনি বলেন, বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তা, সহকারি রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও সদর থানার ওসি সাহেবকে লিখিতভাবে জানিয়েছি। সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান বলেন,  হোয়াটসএপে এ বিষয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথেই আচরণবিধি ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনারকে (ভূমি) পাঠিয়েছি। তিনি সরেজমিনে পরিদর্শন করে একটি রিপোর্ট দিয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সেগুলো নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়েছে।

ইউএনও আরও বলেন, ছোট হোক বড় হোক ঘটনা যেটাই ঘটুক আমরা সেটাকে সিরিয়াসিলি দেখছি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

আপডেট টাইম : ০২:৫১:০৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬