সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে টানা বৃষ্টিতে জনভোগান্তি চরমে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • 100

নিজস্ব প্রতিবেদক :

বর্ষাঋতু শেষ সময়ে এসেও বৃষ্টি ধারা কমার কোন লক্ষণ নেই। শুক্রবার (৮ আগষ্ট) সকাল থেকে টানা বৃষ্টি। মাঝে মধ্যে খানিক বিরতি দিলেও বেশিরভাগ সময়ই অঝোর ধারায় নেমে চলেছে বৃষ্টি। বৃষ্টিতে সিরাজগঞ্জ শহরের মানুষের জীবন নাকাল হয়ে পড়েছে।

সকাল থেকেই স্বাভাবিক কাজকর্ম ব্যহত হয়ে পড়েছে। মানুষের। বিশেষ করে শ্রমজীবি মানুষগুলো পড়েছে চরম বিপাকে।  কয়েকদিনের বৃষ্টিতে কমে গেছে রোজগার। ফলে ঋণ করে সংসার চালাতে হচ্ছে অনেককে।

কথা হয়, রাজমিস্ত্রি নজরুল, ফরিদ ও সমশেরের সাথে। তারা বলেন, আমরা দিন কাজ করি দিন খাই। বৃষ্টির কারণে সপ্তাহের বেশির ভাগ দিনই কামকাজ হয় না। বাধ্য হয়ে সুদে টাকা নিয়ে সংসার চালাতে হচ্ছে।

অপরদিকে আনোয়ার, হাবিব ও সাগরসহ কয়েক রিকশাশ্রমিক বলেন, বৃষ্টির কারণে শহরে লোকজন কম আসে। এ কারণে আমাদের ভাড়াও কমে গেছে। বৃষ্টিতে ভিজে রিকশা নিয়ে এলেও অর্ধেক টাকাও রোজগার হয় না।

এদিকে শহরের বিপনী বিতানগুলো খোলা থাকলেও ক্রেতার দেখা মিলছে না।

টানা বৃষ্টিতে শহরের সকল শ্রেণীপেশার মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে বলে সচেতন মহল মনে করছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিরাজগঞ্জে টানা বৃষ্টিতে জনভোগান্তি চরমে

আপডেট টাইম : ০২:১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫