সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন গরুসহ কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে রেল সড়কের ওপর থেকে গরুর পাল সরাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সেলিম মন্ডল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনটি গরুও মারা গেছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে উপজেলার হালুয়াকান্দি গ্রামে ঢাকা-ঈশ্বরদী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম মন্ডল হালুয়াকান্দি গ্রামের মৃত গোলবার হোসেন মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান বিকেলে ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতের সময় সেলিম মন্ডল তার নিজের ৯টি গরু নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সেই সঙ্গে মারা যায় তার তিনটি গরুও।

জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে একজন মানুষ ও তিনটি গরুর মৃত্যু হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করেছি।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন গরুসহ কৃষকের মৃত্যু

আপডেট টাইম : ০৭:৩৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬