সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে নিখোঁজের দুদিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার দুদিন পর মো. শাহাদত হোসেন (৩৮) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) বিকেলে সাড়ে ৫টার সময় সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের বলিদহ এলাকার একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহাদত হোসেন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে। তিনি খোকশাবাড়ী গ্রামে শ্বশুরবাড়ী এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শাহাদত। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে শনিবার (৩ অক্টোবর) পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।

রোববার বিকেলে ছোনগাছা কারিগরি ইনস্টিটিউটের পাশে বলিদহ নামক স্থানে ফাঁকা মাঠের একটি ক্ষেত থেকে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে শাহাদতকে শ্বাসরোধে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করে পালিয়ে গেছে দূর্বৃত্তরা।

সদর থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে নিখোঁজের দুদিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৬:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬