সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও মৎস্যজীবী লীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার (১১ নভেম্বর) রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদনগর বেপারীপাড়া মহল্লার মৃত পানু বেপারীর ছেলে ও জেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. খোকন বেপারী (৪৮), সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সদানন্দপুর কড্ডা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. ফিরোজ হোসেন (৫০) এবং পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও চর রায়পুর ওয়াপদা এলাকার মৃত হাবিবুর রহমান শেখের ছেলে মো. শাহ আলম (৫৩)।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাতে সয়দাবাদ ও পৌর এলাকা অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন মৎস্যজীবি লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















