সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় চার জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ এর আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইদহ জেলার যাদবপুর গ্রামের ট্রাক চালক কাজী বুলবুল হোসেন একই জেলার ট্রাক হেলপাড় ডেরবা সাত পোতা গ্রামের কবির হোসেন, সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদ নগর ব্যপারিপাড়া মহল্লার সুজন শেখ ও সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের মাসুদ রানা বাবু। রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হামিদুল ইসলাম দুলাল বলেন, আসামি সুজন শেখ ও রানা বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে আসামি কাজী বুলবুল হোসেন ও কবির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দেড়শো বোতল ফেন্সিডিল বহনে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জ সদর থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধারে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে শহরের মিলন মোড় এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সুজন শেখ পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৫টি (এ্যাম্পল) বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের মাসুদ রানা বাবুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ১০০টি (এ্যাম্পল) বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

পড়ুন: শাশুড়ি হত্যা মামলায় স্ত্রীর সহায়তায় জামিন, পরে সেই স্ত্রীকেই হত্যা করল স্বামী

অপর দিকে, ২০১৩ সালের ২১ মার্চ যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ডিউটি করাকালীন সময় জানতে পারে ঝিনাইদহ ভারতীয় সিমান্ত হতে ভারতীয় ফেনসিডিল নিয়ে একটি ট্রাক গাজীপুরের দিকে যাচ্ছে। পরে পুলিশ সেতু গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। বিকেলের দিকে একটি ট্রাক দেখে পুলিশ থামানোর জন্য সংকেত দিলে ট্রাকের চালক ও হেলপার পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ট্রাকসহ আটক করে। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৯৭ বোতন ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এই দুটি মামলায় একই আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন সন্তান হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় চার জনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৯:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬