সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল পথচারির

সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় বাসচাপায় রাজু মন্ডল (৪২) নামে এক পথচারির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ-কড্ডার মোড় আঞ্চলিক সড়কের সদর ‍উপজেলার বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু মন্ডল গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার দক্ষিণ হাট বামনী গ্রামের মৃত নুর হোসেন মন্ডলের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, বনবাড়িয়া এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল রাজু মন্ডল। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান রাজু।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসটিকে সনাক্তের চেষ্টাসহ আইনী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল পথচারির

আপডেট টাইম : ০২:৪৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫