সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে সাংবাদিক ইন্নার বাড়ি লক্ষ্য  করে পেট্রোল বোমা নিক্ষেপ 

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভি এবং আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্নার বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে শহরের দিয়ার ধানগড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
সাংবাদিক শরিফুল ইসলাম ইন্না জানান, আজ রাত ৯টা ৫ মিনিটের দিকে তিন যুবক বাড়ির পাশের রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। এদের মধ্যে একজন মোটরসাইকেলে বসে ছিল। অপর দুজন আমার দুটা পেট্রোল বোমায় আগুন ধরিয়ে আমাদের বাড়িতে নিক্ষেপ করে। এরপর মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রাস্তার মোড়ে আরও একটি বাড়ির সামনে দুটো পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় তারা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত পরে জানাচ্ছি।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, সাংবাদিক শরিফুল ইসলাম ইন্না অভিযোগ করেছেন দূর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। আমরা সেখানে কিছু কাঁচের টুকরো পেয়েছি। এটা পেট্রোল বোমা কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিরাজগঞ্জে সাংবাদিক ইন্নার বাড়ি লক্ষ্য  করে পেট্রোল বোমা নিক্ষেপ 

আপডেট টাইম : ১১:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬