সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে হামে আক্রান্ত ১০৪, হাসপাতালে ভর্তি ২৭

সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জন হামের রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১০৪ জন হামে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ৭৭ জন। এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ২৭ জন।

রোববার (১২ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন।

তিনি বলেন, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ২৭ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেলে কলেজ হাসপাতালে ১৫ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৬, রায়গঞ্জে ২, উল্লাপাড়া, শাহজাদপুর, বেলকুচি ও তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে ভর্তি রয়েছেন।

এদিকে সিরাজগঞ্জে ক্রমশই হামের প্রাদুর্ভাব বাড়তে থাকলেও এখন পর্যন্ত টিকাদান কর্মসূচি শুরু হয়নি।

আগামী ২০ এপ্রিল থেকে সিরাজগঞ্জের বিভিন্ন টিকাকেন্দ্রে হামের টিকা দেওয়া শুরু হবে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিরাজগঞ্জে হামে আক্রান্ত ১০৪, হাসপাতালে ভর্তি ২৭

আপডেট টাইম : ০৫:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬