নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার বাবলু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এদিকে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকার একটি চক্র। এই চক্রটি নির্যাতিত শিশুর পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় এ ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত বাবলু পাঁচ ঠাকুরী এলাকার মৃত ইউনুস বেপারীর ছেলে।
নির্যাতিত শিটিশুর দাদা নুরনবী জানান, শনিবার সকালে আমার নাতনিকে বাবলু ডেকে নিয়ে বাড়ির উত্তর পাশে মরিচের ক্ষেতে নিয়ে যায়। বাবলু ও তার স্ত্রী শিশুটিকে নিয়ে মরিচের টাল পরিস্কার করতে থাকে। এ সময় বাবলুর স্ত্রী বাড়ি চলে গেলে এই সুযোগে বাবলু শিশুটির সদাই খাওয়ানোর প্রস্তাব দেয়।
শিশুটি সদাই না খেতে চাইলে বাবলু শিশুটির স্পর্শকাতর স্থানে দেওয়ার চেষ্টা করে। এইভাবে একাধিকবার একই কাজ করার চেষ্টা করলে শিশুটি বাধা দেয়। পরে শিশুটিকে বাবলুর বাড়ির ঘরে নিয়ে আসে। শিশুটিকে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ভয়ে বাবলুর বাড়ি থেকে দৌড়িয়ে চলে আসে। এই ঘটনা দাদীকে বলে শিশুটি। শিশুটির দাদী বিষয়টি গুড় ব্যবসায়ী ফারুক লিটনসহ এলাকার মুরুব্বিদের অবগত করেন। বিষয়টি আপোষ মিমাংশার জন্য চেষ্টা চলছে।
এ বিষয়ে গুড় ব্যবসায়ী ফারুক লিটন জানান, রোববার ঘটনাটি মিমংশার কথা ছিল কিন্তু বৃষ্টির কারনে সম্ভব হয়নি।
এলাকাবাসি অভিযোগ করে বলেন-বাবলু ইতিপুর্বেও এধরনের ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় বার বার একই ঘটনা ঘটেচ্ছে। এই ঘটনাটি সোমবার রাতে শালিশী বৈঠক হবে বলে লিটন জানান।
এ ব্যপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেসুর রহমান সাংবাদিককে বলেন – বিষয়টি আপনাদের কাছে শুনলাম । বিষয়টি দেখছি।

রিপোর্টার: 



















