সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জ মহাসড়কে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা থেকে সড়কপথে বগুড়ায় যাওয়ার পথে সিরাজগঞ্জ মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তারেক রহমান

সোমবার (২০ এপ্রিল ) সকালে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে শুরু করে সিরাজগঞ্জের শেষ সীমানা রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজার পর্যন্ত মহাসড়কের দুই পাশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উৎসুক জনতা ভিড় করেন। সকাল থেকেই তারা প্রিয় নেতাকে এক নজর দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন।

সকাল প্রায় ৮টা ২০ মিনিটে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর যমুনা সেতুর পশ্চিম গোলচত্বরে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনিও গাড়ি থেকে হাত নেড়ে সবার শুভেচ্ছার জবাব দেন।

তারেক রহমানের বগুড়া আগমনকে কেন্দ্র করে সিরাজগঞ্জজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ফুলেল শুভেচ্ছা জানাতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও হাজী মোঃ আব্দুস সাত্তারের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা টিমও সেখানে অবস্থান নেয়।

পুরো পথজুড়ে সাধারণ মানুষের উপস্থিতি ও উচ্ছ্বাসে সফরটি একটি জনসমাগমমুখর পরিবেশের সৃষ্টি করে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিরাজগঞ্জ মহাসড়কে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

আপডেট টাইম : ১২:১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬