সিরাজগঞ্জ সদর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিলেন মো. শহিদুল ইসলাম। তিনি মো. মোখলেসুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে তিনি যোগদান করেন। মো. শহিদুল ইসলাম এর আগে চাপাইনবাবগঞ্জের নাচোল ও ভোলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজশাহী জেলার বাসিন্দা শহিদুল ইসলাম ২০৫-০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্প্রতি সারাদেশের সবগুলো থানায় লটারির মাধ্যমে ওসিদের পদায়ন হয়। লটারিতে শহিদুল ইসলামকেসিরাজগঞ্জ সদর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















আসসালামু আলাইকুম স্যার আমি একজন প্রবাসী আমি দীর্ঘ পাঁচ বছর বিদেশে থাকার কারণে বাসায় থাকার জন্য একটা ঘর নির্মাণ করতেছি তো বাড়িতে কেউ না থাকার কারণে ৩-৪ জন লোক আমার বাড়িতে হামলা চালায় তো আপনার কাছে বিনীত অনুরোধ রইল আমার মেসেজটি দেখবেন আপনার সাথে কিভাবে কথা বলা যায় আমাকে একটু সহযোগিতা করবেন
হোয়াটস এ্যাপ নাম্বার: 01345613575