সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জ-৫ আসনে প্রার্থী হবেন মেজর (অব.) মনজুর কাদের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • 2325
ওয়ান ইলেভেনের ফকরুদ্দিনের তত্বাবধায়ক সরকার আমলে আসন পূর্ণবিন্যাস করে সিরাজগঞ্জেরে ১টি আসন বিলুপ্ত করা হয়। পরবর্তীতে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করেন মনজুর কাদের।
নতুন নির্বাচনী এলাকায় মাত্র ৭/৮ দিন প্রচারণা চালিয়েও  ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আব্দুল লতিফ বিশ্বাসের কাছে মাত্র ২৫২ ভোটে পরাজিত হন তিনি।
ফেসবুক পোস্টে মনজুর কাদের লেখেন, “আমার নির্বাচনী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জানতে চাচ্ছিলেন আমি কোন আসন থেকে নির্বাচন করবো। অবশেষে সিদ্ধান্ত নিয়েছি, আমি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো।” তিনি আরও বলেন, “২০০৮ সালের চরম রাজনৈতিক দুঃসময়ে এই এলাকার মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং আমাকে বিজয়ী করেছিলেন। যদিও প্রচুর ভোট বাতিল ও নানা অনিয়মের কারণে আমাকে পরাজিত দেখানো হয়, জনগণের কাছে আমি কার্যত সংসদ সদস্যই ছিলাম।” মনজুর কাদের বলেন, “সিরাজগঞ্জ-৫ আসনের মানুষ আজ ঐক্যবদ্ধ—ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে পরাভূত করতে। আমিও আছি তাদের সঙ্গে। আমরা একসঙ্গে বেলকুচির তাঁত ব্যবসায়ী ও চৌহালীর নদীভাঙনকবলিত মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব।” তিনি আরও প্রতিশ্রুতি দেন, এই অঞ্চলের শ্রমিক, কৃষক, ছাত্র ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে, উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান। তার ভাষায়—“ঐক্যবদ্ধ হওয়ার এইতো সময়, এগিয়ে যাওয়ার এইতো সময়।”
এদিকে মনজুর কাদেরের এই ফেসবুক পোস্ট প্রকাশের পর স্থানীয়ভাবে বেলকুচি চৌহালীর রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে সমর্থন দিয়ে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন।

মনজুর কাদের বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে তিনি ১৯৮৬ সালে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে একই আসনে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রীর হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন এবং ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে  পাবনা-১ আসনে ধানের শীষ প্রতিকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০১ সালে সিরাজগঞ্জ-৬ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন। তবে পূর্ণ বিন্যাস করা আসনে ২০০৮ সালের নির্বাচন করে তিনি মাত্র ২৫২ ভোটে পরাজিত হন।

4 thoughts on “সিরাজগঞ্জ-৫ আসনে প্রার্থী হবেন মেজর (অব.) মনজুর কাদের

  1. Quick coming as soon. As possible best of lukh,more congratulations

  2. উন্নয়নের রূপকার সিরাজগঞ্জ ৫ আসনে মেজর অবঃ মনজুর কাদেরকে পুনরায় দরকার।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিরাজগঞ্জ-৫ আসনে প্রার্থী হবেন মেজর (অব.) মনজুর কাদের

আপডেট টাইম : ০২:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
ওয়ান ইলেভেনের ফকরুদ্দিনের তত্বাবধায়ক সরকার আমলে আসন পূর্ণবিন্যাস করে সিরাজগঞ্জেরে ১টি আসন বিলুপ্ত করা হয়। পরবর্তীতে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করেন মনজুর কাদের।
নতুন নির্বাচনী এলাকায় মাত্র ৭/৮ দিন প্রচারণা চালিয়েও  ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আব্দুল লতিফ বিশ্বাসের কাছে মাত্র ২৫২ ভোটে পরাজিত হন তিনি।
আরু পড়ুন: ঐক্যবদ্ধ হ‌ওয়ার এইতো সময় এগিয়ে যা‌ওয়ার এইতো সময়

ফেসবুক পোস্টে মনজুর কাদের লেখেন, “আমার নির্বাচনী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জানতে চাচ্ছিলেন আমি কোন আসন থেকে নির্বাচন করবো। অবশেষে সিদ্ধান্ত নিয়েছি, আমি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো।” তিনি আরও বলেন, “২০০৮ সালের চরম রাজনৈতিক দুঃসময়ে এই এলাকার মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং আমাকে বিজয়ী করেছিলেন। যদিও প্রচুর ভোট বাতিল ও নানা অনিয়মের কারণে আমাকে পরাজিত দেখানো হয়, জনগণের কাছে আমি কার্যত সংসদ সদস্যই ছিলাম।” মনজুর কাদের বলেন, “সিরাজগঞ্জ-৫ আসনের মানুষ আজ ঐক্যবদ্ধ—ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে পরাভূত করতে। আমিও আছি তাদের সঙ্গে। আমরা একসঙ্গে বেলকুচির তাঁত ব্যবসায়ী ও চৌহালীর নদীভাঙনকবলিত মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব।” তিনি আরও প্রতিশ্রুতি দেন, এই অঞ্চলের শ্রমিক, কৃষক, ছাত্র ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে, উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান। তার ভাষায়—“ঐক্যবদ্ধ হওয়ার এইতো সময়, এগিয়ে যাওয়ার এইতো সময়।”
আরও পড়ুন : প্রয়োজন আরেকজন জিয়াউর রহমান: মেজর (অব.) মনজুর কাদের