সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিলেট সফরে যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরোনো ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর আগামী ৩০ এপ্রিল সিলেট সফরে যাবেন। সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত থেকে তিনি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। একইসঙ্গে দেশের ৬৪ জেলায় একযোগে এ কর্মসূচি উদ্বোধন করবেন তিনি। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেটসহ মোট সাতটি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে এসব তথ্য জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, ‘আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। একটি ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলে সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ নির্মাণই সরকারের লক্ষ্য।’ এ লক্ষ্যে প্রতিভাবান খেলোয়াড়দের জন্য ক্রীড়া বৃত্তির ব্যবস্থাও রাখা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা বলেও জানান তিনি।

বিগত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আমিনুল হক বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে। এ কারণে সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে ব্যবস্থাপনা দেখলাম, জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটা দুঃখজনক। পূর্ববর্তী সময়ে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকে উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। এর ফলেই স্টেডিয়ামের বর্তমান নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সিলেটসহ সারা দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার ইতোমধ্যে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করেছে। সম্মানী হিসেবে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে এবং গত এক বছরে দেশের হয়ে পদকজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। এছাড়া প্রথম ধাপে ১২৯ খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় আনা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে আরও প্রায় ৫০০ জনকে এ সুবিধার আওতায় আনা হবে।

এর আগে, প্রতিমন্ত্রী খুদে ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বুধবার দুপুর ১টায় তিনি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও স্টেডিয়ামের মাঠ-ভবনগুলো পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন— সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বিসিবি পরিচালক রাহাত শামস, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ, সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান নাচন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মকসুদ আহমদসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও বিএনপির নেতাকর্মীরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিলেট সফরে যাবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:১২:৩০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬