সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সীমান্তে ঢুকে ভাঙচুর স্থাপনা , স্থানীয়দের ধাওয়া খেয়ে বিএসএফ পিছু হটল

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • 40

জনতার কণ্ঠ.কম

সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কয়েকটি স্থাপনা ও কৃষিজমির বাঁশ-বেড়া ভেঙে ফেলে ক্ষতি করেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। বিএসএফের চারজন সদস্য এতে অংশ নেয় বলে জানা গেছে।

রোববার (০২ নভেম্বর) সকালে সাড়ে ১১টার দিকে জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

তবে স্থানীয় বাসিন্দা ও বিজিবির তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং প্রতিবাদের মুখে ফিরে যান বিএসএফ সদস্যরা। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, কুশিয়ারা নদীর বাংলাদেশ অংশে চারজন বিএসএফ সদস্যের সঙ্গে স্থানীয় কৃষকদের তর্ক-বিতর্ক চলছে। এ সময় নদীতে বিএসএফের একটি টহল স্পিডবোটও অবস্থান করছিল।

স্থানীয়রা অভিযোগ করেন, বিএসএফ সদস্যরা সীমান্ত চিহ্ন অতিক্রম করে অন্তত ২০ থেকে ৩০ গজ ভেতরে ঢুকে চাষাবাদের জমি নষ্ট করে এবং কয়েকটি অস্থায়ী স্থাপনা ভেঙে ফেলে।

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার কালবেলাকে বলেন, ‘জকিগঞ্জের রসুলপুর সীমান্তরেখা অতিক্রম করে ২০-৩০ গজ অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফ সদস্যরা। এ সময় তারা বাংলাদেশ সীমান্তে চাষাবাদ করতে থাকা কৃষকদের ক্ষেতের ক্ষতিসাধন করেন। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে তারা চলে যান।’

তিনি বলেন, ‘ঘটনার পরপরই সীমান্তে বিজিবি-বিএসএফ দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আমরা সেখানে বাংলাদেশ সীমান্তে বিএসএফের প্রবেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য বিএসএফকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সীমান্তে ঢুকে ভাঙচুর স্থাপনা , স্থানীয়দের ধাওয়া খেয়ে বিএসএফ পিছু হটল

আপডেট টাইম : ০৬:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫