সিরাজগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সীমান্তে নজরদারিতে ড্রোন ব্যবহার করছে ২৯ বিজিবি

Oplus_131072

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি জোরদার করেছে।

বুধবার (১৮ নভেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দিনাজপুর জেলার সদর, বিরামপুর, ফুলবাড়ী ও চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ড্রোন প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বিজিবি সদস্যদের নজরদারি বাড়ানো হয়েছে।

সীমান্তে সার্বক্ষণিক পর্যবেক্ষণ, সন্দেহজনক গতিবিধি শনাক্তকরণ এবং টহল কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৯ বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর পাশাপাশি আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় ফুলবাড়ী ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে নজরদারিতে ড্রোন ব্যবহার করছে ২৯ বিজিবি

আপডেট টাইম : ০৮:০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬