সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সীমান্ত সম্পর্ক জোরদারে হিলিতে বিজিবি-বিএসএফের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে একটি সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০১ ডিসেম্বর) হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখায় (পিলার ২৮৫/১১ এস) বাংলাদেশের অভ্যন্তরে এই বৈঠকটি সম্পন্ন হয়। বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে ১৫ জন করে সদস্য অংশগ্রহণ করেন। ​বিজিবি নেতৃত্বে ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী ​বিএসএফ নেতৃত্বে ছিলেন বিএসএফ-৮৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী কং ইয়ানবা।
বৈঠকের শুরুতে দুই বাহিনীর সদস্যরা একে অপরকে ফুল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে অনুষ্ঠিত বৈঠকে সীমান্তে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা, শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন এবং সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সীমান্ত সম্পর্ক জোরদারে হিলিতে বিজিবি-বিএসএফের সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : ০৬:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫