সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

সুদের টাকার চাপে আত্মহত্যা করা যুবকের পায়ে লেখা ছিল মৃত্যুর গল্প

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি মহাসড়কের পাশে শ্মশান ঘাট এলাকা থেকে ইমদাদুল সরকার (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমদাদুল সরকারের বাম পায়ে লাল কালি দিয়ে লেখা ছিল মৃত্যুর গল্প। পায়ে লেখা নামগুলো নিয়েই এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের তালগাছী করতোয়া নদীর শ্মশান ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমদাদুল সরকার উপজেলার মাকোরকোলা গ্রামের লেদু সরকারের ছেলে।

নিহতের স্ত্রী রীমা খাতুন জানান, গতকাল শুক্রবার রাতে তার স্বামী নিহত এমদাদুল তাকে মোবাইল ফোনে জানান, কয়েকজন তার কাছে সুদের টাকা পায়। বিশেষ করে লিটন নামের স্থানীয় একজন সুদ কারবারি বিশ হাজার টাকা ঋণ দিয়ে সাড়ে তিন লক্ষ টাকা চেয়ে চাপ সৃষ্টি করে। এমন ভৌতিক চাপের কারণেই সে (ইমদাদুল সরকার) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার কথা জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।এরপর আর বাড়ী ফিরে আসেনি।

এদিকে নিহত ইমদাদুলের বাম পায়ের হাটুর উপরে লাল কালি দিয়ে মৃত্যুর জন্য দায়ী স্থানীয় কয়েকজন সুদ কারবারির নাম লেখা রয়েছে। আর এই নামগুলোর মধ্যেই মৃত্যুর গল্প লেখা হয়েছে বলে দাবি করেন নিহতের স্ত্রী রীমা খাতুন।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী জানান, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুদের দেনার কারণেই আত্মহত্যা হতে পারে। তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহত যুবকের পায়ে লেখা নামে নামে মৃত্যুর করুণ গল্পে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ঋণের দায়ে হতাশাগ্রস্থ যুবকের মরদেহ মিললো বালুর পয়েন্টে

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

সুদের টাকার চাপে আত্মহত্যা করা যুবকের পায়ে লেখা ছিল মৃত্যুর গল্প

আপডেট টাইম : ১২:৫০:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫