সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সেনবাগে টপ সয়েল কাটা নিয়ে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফসলি জমির উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের পূর্বালী ব্রিকস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের আগে কাবিলপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহমেদ পুলা উত্তর শাহাপুর এলাকার একটি ফসলি জমি মাটি ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করেন। তবে সরকার পরিবর্তনের পর প্রতিপক্ষের বাধার কারণে ওই জমির মাটি ইটভাটায় বিক্রি করতে পারেননি তিনি।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে তার অনুসারী মীর হোসেন টিটু (৩৮), ফকির (৩৫) ও সাইফুল (৩৫)-এর সহায়তায় পুনরায় মাটি কেটে বিক্রির কাজ শুরু করা হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় মুজিব, আশ্রাফুল ও তারেক এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে পুলার সমর্থকদের হামলার মুখে প্রতিপক্ষ পিছু হটলে তাদের একটি এফজেড মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সেনবাগে টপ সয়েল কাটা নিয়ে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন

আপডেট টাইম : ১০:৫৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬