সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: টপ সয়েল কাটায় জরিমানা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফসলি জমির টপ সয়েল কাটার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টার দিকে সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. মামুন নামের এক মাটি ব্যবসায়ীকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ অনুযায়ী এ অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম। তিনি অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে জানান, ফসলি জমির টপ সয়েল কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা নষ্ট হয় এবং কৃষি উৎপাদন ব্যাহত হয়।
তিনি আরও বলেন, কৃষিজমি রক্ষা ও অবৈধভাবে মাটি ও টপ সয়েল কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: টপ সয়েল কাটায় জরিমানা

আপডেট টাইম : ০৮:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫