সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সেনবাগে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 131

ব্যুরো প্রধান, নোয়াখালী। জনতার কণ্ঠ.কম

নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা ও মাদক মামলার পলাতক আসামী মো. মোশারফ হোসেন জিসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সেনবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির মোশারফ হোসেন জিসান মোহাম্মদপুর বটতলা চান মিয়া মাস্টার বাড়ির বাসিন্দা গোলাম সরোয়ারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জিসান ঢাকার যাত্রাবাড়ী থানার হত্যা মামলা নং ২৫ (০৯)২০২১) এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মাদক মামলা (নং ২ ৭(০৬) ২০১৭)–এর আসামি। মাদক মামলায় তিনি দায়রা নং ৪৬৭/১৯ অনুযায়ী দুই বছরের সাজাপ্রাপ্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ ওই রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সেনবাগে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫