সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • 53

স্পোর্টস ডেস্ক । জনতার কণ্ঠ.কম

শ্রীলংকার কলম্বোয় জমে উঠছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। নেপাল ও শ্রীলংকাকে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে।

সোমবার ভারত-পাকিস্তান ম্যাচে নির্ধারিত হয় সেমিফাইনালের লাইন-আপ। উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারত ৩-২ গোলে হারিয়েছে পাকিস্তানকে। দু’বার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত হেরে যায়। তবে আগেই শেষ চারে জায়গা নিশ্চিত করায় গ্রুপ রানার্সআপ হয় তারা। অপরদিকে, তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত।

২৫ সেপ্টেম্বর বিকেলে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। একই দিনে সন্ধ্যায় ভারত-নেপাল ম্যাচের পর জানা যাবে কারা উঠবে ফাইনালে। টুর্নামেন্টের শিরোপার লড়াই অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর।

বাংলাদেশ দল ইতোমধ্যেই দাপুটে পারফরম্যান্সে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। এবার প্রতীক্ষা—সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখার।

সূত্র: কালবেলা

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ

আপডেট টাইম : ০৭:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫