সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সৈয়দপুরে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মনিরুজ্জামান জুন। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও একই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির অভিযোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইতোপূর্বে একটি মামলায় গ্রেপ্তার হওয়া জুন জামিনে থাকলেও আবার কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা তারা জানেন না।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, নাশকতা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সৈয়দপুরে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬