সিরাজগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত, চেক ও সনদ বিতরণ Logo করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ-এটা একটা হাদিস’ Logo বেলকুচিতে জমি দখলের অপচেষ্টার অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলন Logo রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যালে এন্ড বিএম কলেজের ফলাফল নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’ জারি Logo তাহসিফ হত্যা মামলা: হত্যার আগে সঙ্গে বারে দেখা যাওয়া সেই তরুণী গ্রেপ্তার Logo দিল্লিতে বিরোধীদলের বিক্ষোভ মিছিল, নিরাপত্তা জোরদার Logo ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব

সৌদিতে হামলার শঙ্কার মধ্যেই দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি

সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা। পুরোনো ছবি: এএফপি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি আরবের সামরিক জোট। একই সঙ্গে রাজধানী রিয়াদের দিকে ছোড়া একটি ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন জোটের এক মুখপাত্র। খবর সিবিএস নিউজের।

রোববার (১৮ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তার দাবি, দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের খামিস মুশাইত শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়েছিল।

এর আগে রোববার স্থানীয় সময় ভোরে রাজধানী রিয়াদের বাসিন্দাদের মুঠোফোনে ‘শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকি’ বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয়। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা এ তথ্য জানিয়েছেন।

সতর্কবার্তায় বলা হয়, ‘সতর্কতা। এলাকায় শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকি রয়েছে। অনুগ্রহ করে শান্ত থাকুন, ঘরের ভেতরে অথবা জানালা ও দরজা থেকে দূরে কোনো নিরাপদ স্থানে অবস্থান করুন।’ যদিও কয়েক মিনিট পর সতর্কবার্তাটি প্রত্যাহার করা হয়।

এদিকে ইয়েমেনে সৌদি আরবের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনটি শিশু রয়েছে। খবর এএফপির।

শনিবার (১৭ অক্টোবর) তাইজ প্রদেশে বেসামরিক মানুষের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালায় সৌদি যুদ্ধবিমান। এতে অন্তত ৯ জন নিহত ও ১৬ জন আহত হন। ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ আটকে রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে, রাতভর ধামার প্রদেশে চালানো হামলায় তিন শিশু নিহত এবং আরও ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

হুতিদের দাবি, এসব হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সৌদি আরবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত, চেক ও সনদ বিতরণ

সৌদিতে হামলার শঙ্কার মধ্যেই দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি

আপডেট টাইম : ১২:৫৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬