সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

স্ত্রী-সন্তানসহ নির্বাচনী প্রচারণায় নুরুদ্দিন আহাম্মেদ অপু

স্ত্রী-সন্তানকে নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ আসনে প্রচারের মাঠে ভিন্ন আবহ তৈরি করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে তিনি গণসংযোগ করেন।

অপুর এ পারিবারিক উপস্থিতি ভোটারদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং প্রচারে এনে দিয়েছে অনন্য উষ্ণতা।

ভেদরগঞ্জ বাজারের ব্যবসায়ী, ক্রেতা, পথচারী সবাইকে আন্তরিক অভিবাদন জানিয়ে তিনি বলেন, মানুষের ভালোবাসাই আমার আসল শক্তি। আমার পরিবারও এই ভালোবাসার অংশীদার। উন্নত, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ শরীয়তপুর গড়তে আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

অপুর স্ত্রী ও সন্তানকে পাশে পেয়ে অনেকেই অভিভূত হয়ে পড়েন। কেউ কেউ বলেন, একজন নেতা যখন নিজের পরিবারকে সঙ্গে নিয়ে মাঠে নামেন, তখন বোঝা যায় তিনি মানুষকে নিজের পরিবারের অংশ ভাবেন। এমন দৃশ্য শরীয়তপুরের রাজনীতিতে বিরল।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান, টিআইএম মহিতুল গনী, ফারহানা নিপা, হুমায়ন দেওয়ানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

‎ ‎

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অপুর এ পরিবার নির্ভর মানবিক প্রচার জনগণের সঙ্গে তার সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তরুণ ভোটারদের মধ্যেও এটি ইতিবাচক সাড়া ফেলেছে।

অপু আরও বলেন, আমি চাই রাজনীতি হোক মানবতার সেবার মাধ্যম। মানুষের মুখে হাসি ফোটানোই আমার অঙ্গীকার।

ভেদরগঞ্জে এ দিনটি যেন এক উৎসবমুখর প্রচারে পরিণত হয়। শিশুদের সঙ্গে সময় কাটানো, সাধারণ মানুষের সঙ্গে হাত মেলানো, নারীদের সঙ্গে সৌজন্য আলাপ সব মিলিয়ে অপুর প্রচার ছিল মানুষের সঙ্গে মেলবন্ধনের এক হৃদয়গ্রাহী উদাহরণ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

স্ত্রী-সন্তানসহ নির্বাচনী প্রচারণায় নুরুদ্দিন আহাম্মেদ অপু

আপডেট টাইম : ০৫:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬