সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক Logo চার নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে, পাঁচ জেলায় বন্যার শঙ্কা Logo বাড়ির দরজায় কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি: আতঙ্কে পরিবার

স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে রাস্তা বন্ধের অভিযোগ, বিপাকে ৬ পরিবার

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী গ্রামে প্রকাশ্যে দখলদারিত্ব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ৫ এপ্রিল (রবিবার) হঠাৎ করে প্রায় ছয়টি বসতবাড়ীর একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।
অভিযোগ রয়েছে, কচুবাড়ী এলাকার বাসিন্দা মোঃ জামাল, যিনি স্থানীয়ভাবে বিএনপির ওয়ার্ড ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত, পূর্ব পরিকল্পিতভাবে বাঁশ ও বেড়া দিয়ে রাস্তাটি ঘিরে সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। ফলে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ছয়টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি সরু গ্রামীণ পথ হঠাৎ করেই বাঁশ ও বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় পরিবারগুলো এখন ঘরবন্দি অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছে। এতে করে অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া, শিশুদের স্কুলে যাওয়া এবং নিত্যপ্রয়োজনীয় কাজেও চরম সংকট সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমরা বছরের পর বছর এই রাস্তা ব্যবহার করে আসছি। কোনো নোটিশ বা বৈধ প্রক্রিয়া ছাড়াই হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেওয়া সম্পূর্ণ অন্যায় ও অমানবিক।”
তারা আরও জানান, অভিযুক্ত মোঃ জামাল দাবি করছেন—“এটি তার নিজস্ব জমি, আগে চলাচল করতে দিলেও এখন আর দেবেন না।”
এ বিষয়ে অভিযুক্ত মোঃ জামালের বক্তব্য সরাসরি পাওয়া না গেলেও স্থানীয়দের দাবি, ব্যক্তিগত বিরোধ ও প্রভাব খাটানোর মানসিকতা থেকেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহল আশঙ্কা প্রকাশ করে বলছেন, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে এবং যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীরা রাস্তাটি পুনরায় উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার

স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে রাস্তা বন্ধের অভিযোগ, বিপাকে ৬ পরিবার

আপডেট টাইম : ০৬:১২:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬