সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

স্বর্ণের লোভে লক্ষ্মীপুরে মা–মেয়েকে হত্যা করে পালাল ভাগনে পারভেজ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:৪৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • 155
মো. ইসমাইল হোসেন, নোয়াখালি ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম
লক্ষ্মীপুরের রামগঞ্জে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। স্বর্ণালঙ্কার লুটের লোভে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে নিহত জুলেখা বেগমের ননদের ছেলে (ভাগনে) পারভেজ। পুলিশ ঢাকার তুরাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ৯ অক্টোবর বিকেলে রামগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের উত্তর চণ্ডিপুর গ্রামের নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও তাদের কলেজছাত্রী মেয়ে তানহা আক্তার মীমকে (১৯) হত্যা করা হয়। নিহত মিজানুর রহমান একজন সাবেক সেনা সদস্য।
তদন্তে জানা যায়, সৌদি আরব থেকে দেশে ফিরে পারভেজ আর্থিক সংকটে ভুগছিল। ঋণ শোধ ও টাকার অভাবে সে মামার বাড়ির স্বর্ণালঙ্কার লুটের পরিকল্পনা করে। ঘটনার দিন বিকেলে চাকু নিয়ে মামার বাড়িতে গিয়ে প্রথমে মামাতো বোন মীমকে এবং পরে মামী জুলেখাকে হত্যা করে। এরপর আলমারি ভেঙে প্রায় সাত ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে লক্ষ্মীপুর ও ঢাকার বিভিন্ন স্থানে কিছু স্বর্ণ বিক্রি করে পারভেজ। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার ঢাকার তুরাগ এলাকার একটি গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, “হত্যাকাণ্ডের পরপরই জেলা পুলিশের একটি বিশেষ টিম মাঠে নামে। নিখুঁত তদন্তের মাধ্যমে ঘাতক ভাগনে পারভেজকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

স্বর্ণের লোভে লক্ষ্মীপুরে মা–মেয়েকে হত্যা করে পালাল ভাগনে পারভেজ

আপডেট টাইম : ০৮:৪৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫