সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

স্বাধীনতা বিরোধীরা পিআর পদ্ধতি চায়: মেজর হাফিজ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • 135

জনতার কন্ঠ ডেস্ক:
স্বাধীনতাবিরোধী ও সরকারের সৃষ্ট এমন দুটি রাজনৈতিক দল পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মেজর (অব.) হাফিজ বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা নতুন নতুন তত্ত্ব আনছে। পিআর নিয়ে ধোঁয়াশার সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, সংস্কার কার্যক্রমে বিএনপিকে বিরোধী পক্ষ বানানোর চেষ্টা চলছে। সংবিধান সংশোধনের একমাত্র অধিকার তাদেরই, যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসবে, অন্য কারও অধিকার নেই।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, জামায়াত অদ্ভুত কথা বলছে। এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না। একটা মৌলবাদী, পশ্চাৎমুখী রাষ্ট্রব্যবস্থা তৈরি করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করতে চায় এরা।

দেশের মানুষের জন্য যাদের কোনো ত্যাগ নেই, তারা নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

স্বাধীনতা বিরোধীরা পিআর পদ্ধতি চায়: মেজর হাফিজ

আপডেট টাইম : ০৯:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫