সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

হাকিমপুরের বোয়ালদাড় ইউনিয়নে ভিজিএফ-এর চাল পেয়ে খুশি নিম্নআয়ের মানুষ

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশষ্য (চাল) দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে (ভিজিএফ) এর ১০ কেজি চাল জন প্রতি বিতরণ করা হয়েছে। সরকারের ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিন্ম আয়ের মানুষ।
আজ বুধবার সকাল এগারোটায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে ঈদুল ফিতর উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচী আওতার চাল নিতে সকাল থেকে পরিষদ চত্বরে জমা হয়েছে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ।
পরে সরকারের বিশেষ বরাদ্দের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নাজিমুল হোসাইন।
এসময় সেখানে তদারকি অফিসার উপজেলা সহকারী প্রাণিসম্পদ অফিসার ডাঃ মুনতাসীর মামুন, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃতাহিরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ বকুল হোসেন, আকতার হোসেন বাবু, মাসুদ রানা, মহিলা ইউপি সদস্য বুলবুলি বেগম, সহ পরিষদের সকল সদস্য সদস্যারা উপস্থিত ছিলেন।
সরকারের বিশেষ বরাদ্দের চাল নিতে আসা জোৎসানা বেগম বলেন, আর মাত্র কয়েক দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদের আগে সরকারের বিশেষ বরাদ্দের ঈদ উপহারের ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি। ঈদে সেমাই চিনি কিনতে পারবো। আমি বর্তমান সরকারের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি।
বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নাজিমুল হোসাইন বলেন, বর্তমান সরকার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাই যেন এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় সরকারের ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল সুন্দর ও সুষ্ঠ ভাবে বিতরণ করা হচ্ছে। আমার বোয়ালদাড় ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ৪৯০০ জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
অন্য দিকে উপজেলার খট্রামাধবপাড়া নিয়ে সকাল থেকে মানবিক সহায়তার জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এখানে তদারকি অফিসার ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুল আলম ও পরিষদের প্রশাসক অফিসার।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রয় চাকমা জানান, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক উপজেলার তিনটি ইউনিয়নে নিন্ম আয়ের পরিবারের সদস্যদের মাঝে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশষ্য চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২ টি করে তদারকি অফিসার রয়েছেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম চলছে। চাল বিতরণের শেষ সময় পর্যন্ত সুন্দর ও সুষ্ঠ পরিবেশে তদারকি অফিসারদের উপস্থিতিতে সম্পূর্ণ হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

হাকিমপুরের বোয়ালদাড় ইউনিয়নে ভিজিএফ-এর চাল পেয়ে খুশি নিম্নআয়ের মানুষ

আপডেট টাইম : ০৮:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬