সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

হাজার দরিদ্রের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন আয়নুল হক এমপি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় ১ হাজার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত এ সহায়তার আওতায় মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়। এর মধ্যে রায়গঞ্জ উপজেলায় ৬ লাখ এবং তাড়াশ উপজেলায় ৪ লাখ টাকা দেওয়া হয়েছে।
উপজেলার ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার—তিন দিনব্যাপী দুই উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।
এসময় তিনি বলেন, “অসহায় ও দুঃস্থ মানুষ ঈদের মতো উৎসবে কেউ যেন বঞ্চিত না থাকে, সে বিষয়ে বর্তমান সরকার সজাগ রয়েছে।” তিনি আরও জানান, তারেক রহমান-এর নির্দেশনায় বিশেষ দিনগুলোতে দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
শুক্রবার সকালে রায়গঞ্জে বিতরণ কার্যক্রম তদারকি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রায়গঞ্জ উপজেলায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে তাড়াশ উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। অনুষ্ঠানে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

হাজার দরিদ্রের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন আয়নুল হক এমপি

আপডেট টাইম : ০৩:৪৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬