সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

হাতিয়ায় চোরাই তেল জব্দ, বোটসহ আটক চারজন

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই জ্বালানি তেল ও বোটসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (১১ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড হাতিয়ার একটি দল মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা জ্বালানি তেল জব্দ করা হয়।
এসময় প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল ও ২ হাজার ১৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পাশাপাশি তেল পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়।
অভিযানকালে এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, দেশের জলসীমায় অবৈধ জ্বালানি পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

হাতিয়ায় চোরাই তেল জব্দ, বোটসহ আটক চারজন

আপডেট টাইম : ০৭:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬