সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

হাতিয়ায় যৌথ অভিযানে গাঁজাসহ আটক ২

নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে হাতিয়া থানাধীন হাফাজিয়া বাজার এবং হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন স্থানগুলোতে তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
পরে জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

হাতিয়ায় যৌথ অভিযানে গাঁজাসহ আটক ২

আপডেট টাইম : ০৮:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬