সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

হাতে পেরেক ঢুকে আহত নাহিদ রানা, বর্তমান অবস্থা কেমন

সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে গতির ঝড় তুলেন নাহিদ রানা। নিউজ্যিলান্ডকে ২-১ ব্যবধানে হারানোর কারণে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। তবে সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় পাওয়া এক অনাকাঙ্ক্ষিত চোট কিছুটা চিন্তায় ফেলেছিল সমর্থকদের। অবশেষে সেই চোট নিয়ে মিলেছে স্বস্তির খবর।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় সীমানার বিজ্ঞাপনী বোর্ডের একটি পেরেকে লেগে ডান হাত ছিলে যায় নাহিদ রানার। তাৎক্ষণিকভাবে হাতে ব্যান্ডেজ করা হলেও আশার কথা হলো, কোনো সেলাইয়ের প্রয়োজন পড়েনি।

২৩ বছর বয়সী নাহিদের চোটের সবশেষ অবস্থা নিয়ে বিসিবির মেডিকেল বিভাগের প্রধান ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, চোট গুরুতর নয়। আগামী দু-এক দিনের মধ্যেই এই গতিতারকা আবার বোলিং শুরু করতে পারবেন বলে আশা করা হচ্ছে। যা সমর্থকদের মতো নাহিদ রানার জন্যও বেশ স্বস্তির খবরই বটে।

ঘরের মাঠে পুরো সিরিজে নিউজিল্যান্ডের ব্যাটারদের জন্য আতঙ্ক হয়ে ছিলেন নাহিদ রানা। তার এক্সপ্রেস গতি ও আগ্রাসী বোলিংয়ের সামনে কিউই ব্যাটাররা রীতিমতো খাবি খেয়েছেন, যার ফলশ্রুতিতে তিন ম্যাচে ৮ উইকেট শিকার করে তিনি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

ওয়ানডে সিরিজ শেষ করে নাহিদ রানা আজই ঢাকায় ফিরে এসেছেন। আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে তাকে রাখা হয়নি। এছাড়া তাকে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্র বা এনওসি দেয়নি বিসিবি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

হাতে পেরেক ঢুকে আহত নাহিদ রানা, বর্তমান অবস্থা কেমন

আপডেট টাইম : ০৬:০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬