সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

হামলার প্রতিবাদে শহীদ এম মনসুর আলী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা এবং লেডিস ইন্টার্ন হোস্টেলে বখাটে অনুপ্রবেশের প্রতিবাদে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল থেকে কর্মবিরতি এবং শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

এ সময় ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন সভাপতি ডা. তামিম হাবিব হিমেল বলেন, একজন ইন্টার্ন চিকিৎসক হিসেবে আমাদের সহকর্মীরা দিন-রাত নিরলস পরিশ্রম করে রোগীদের সেবা দিয়ে থাকেন। সীমিত জনবল, অতিরিক্ত কাজের চাপ এবং অনেক ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তার অভাব সত্ত্বেও আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের উপর শারীরিক ও মানষিক আক্রমণ নেমে আসে, তখন তা শুধু কষ্টদায়কই নয়, বরং ভীতিকর ও হতাশাজজনক।

তিনি বলেন, হাসপাতালে কর্তব্যরত একজন ইন্টার্ন চিকিৎসক ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছেন। এ ধরণের হামলা চরম উদ্বেগজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি হাসপাতালগুলোতে ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

অবস্থান কর্মর্সূচিতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন সাধারণ সম্পাদক ডা. শাফিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডা. মশিউর রহমান, কোষাধ্যক্ষ ডা. বুলবুল আহমেদ, ডা. ইউসুফ আলী, ডা. আসিফ, ডা. হাবিবুর রহমান, ডা. গোলাম মর্তুজা, ডা. শাহরিয়া সিদ্দিক ও ডা. আনিকা তাবাসসুমসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

উল্লেখ্য, সম্প্রতি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে দায়িত্ব পালনকালে একজজন ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে রোগীর স্বজনেরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

হামলার প্রতিবাদে শহীদ এম মনসুর আলী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

আপডেট টাইম : ০৬:০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬