সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

হিলিতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত আরও দুই আসামি পলাতক রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) দুপুরের পর গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—হাকিমপুর উপজেলার ধরন্দা ফকিরপাড়া এলাকার মৃত খালেক মন্ডলের ছেলে রুহুল আমিন (৪২) এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে শুকুর আলী (৫৫)।

স্থানীয়দের অভিযোগ, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত হাকিমপুরের পালপাড়া এলাকায় ওই কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করার অভিযোগও উঠেছে।

পরে স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং আটক দুজনকে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে হাকিমপুর থানায় লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় গ্রেফতার দুইজন ছাড়াও আরও দুইজনকে আসামি করা হয়েছে।

হাকিমপুর থানার ওসি বাদশা আলম বলেন, ৩ অক্টোবর রাতে পালপাড়া এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হিলিতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

আপডেট টাইম : ০৭:২০:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬