সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

হিলিতে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হত্যা করা হয়েছে দাবি পরিবারের

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে সিমি আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৯ নভেম্বর) হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিমি আক্তার ওই এলাকার রবিন এর স্ত্রী। জানা যায়, জীবিকার তাগিদে রবিন বর্তমানে ঢাকায় কাজ করেন এবং সেখানেই থাকেন। রবিন এর আগের বিয়েতে দুই সন্তান রয়েছে বলেও জানিয়েছেন প্রতিবেশীরা।
প্রতিবেশীর বক্তব্য ও পরিবারের অভিযোগ
প্রতিবেশী আল আমিন জানান, সকালে শয়নকক্ষে রবিনের স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে, নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সিমি আক্তারকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন।
পুলিশের প্রাথমিক ধারণা ও আইনি পদক্ষেপ
এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত সাতকুড়ি এলাকায় গিয়ে রবিনের বাড়ি থেকে সিমি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
তবে, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

হিলিতে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হত্যা করা হয়েছে দাবি পরিবারের

আপডেট টাইম : ০৫:২১:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫