সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক Logo চার নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে, পাঁচ জেলায় বন্যার শঙ্কা Logo বাড়ির দরজায় কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি: আতঙ্কে পরিবার

হিলিতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার হাবিবপুর সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি শাহীনুর ইসলাম শাহীন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা এবং নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
​অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,​মাওলানা হারুনুর রশিদ, অধ্যক্ষ, হাবিবপুর সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আমিনুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান ও আমীর, হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামী।
​আবু তোরাব আলী, শিক্ষক, হাকিমপুর মহিলা কলেজ। এনামুল হক তাজ, সদস্য সচিব, হাকিমপুর উপজেলা যুবদল। ​সোহেল রানা, (এখন টিভি) স্থানীয় সাংবাদিক হিলি প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক। ​এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে মোট ২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার

হিলিতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬