প্রতিবেদক, হাকিমপুর (দিনাজপুর):
দিনাজপুরের হিলিতে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
দিনাজপুরের হিলিতে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাকিমপুর উপজেলা কৃষি অফিস চত্বরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩০ জন কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়।
এসময় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক আমিনুল ইসলাম। প্রতিজন কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০কেজি ডেব ও ৫ কেজি পটাশ সার দেওয়া হয়।

রিপোর্টার: 