সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

হিলির বিভিন্ন এলাকায় ডাঃ জাহিদ হোসেনের পথসভা ও লিফলেট বিতরণ

দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন দিনভর হাকিমপুর পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নিবিড় প্রচারণার পাশাপাশি তিনি বেশ কয়েকটি পথসভাতেও অংশ নেন।
আজ সোমবার (২৬ জানুয়ারি) ১১ ঘটিকা থেকে  তিনি হাকিমপুর হিলি পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষ প্রতীকে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
​গণসংযোগকালে ডা. জাহিদ কেবল রাজনৈতিক বক্তব্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের খোঁজখবর নেন। পেশায় চিকিৎসক হওয়ায় তিনি বেশ কয়েকজন অসুস্থ রোগীকে তাৎক্ষণিক চিকিৎসার পরামর্শ দেন, যা সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
হাকিমপুর পৌর বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত পথসভায় ডা. জাহিদ হোসেন বলেন জনগণের অধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। এলাকার উন্নয়ন এবং মানুষের সেবায় আমি সর্বদা পাশে আছি এবং থাকব। এ সময় ডা. জাহিদের সাথে হাকিমপুর পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

হিলির বিভিন্ন এলাকায় ডাঃ জাহিদ হোসেনের পথসভা ও লিফলেট বিতরণ

আপডেট টাইম : ০৫:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬