সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

হিলি প্রশাসনের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৫ জনের কারাদণ্ড

দিনাজপুরের হাকিমপুর (হিলি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে হিলির চুড়িপট্টি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ী ও সেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে হিলি সীমান্তের মাদকপ্রবণ এলাকা হিসেবে পরিচিত চুড়িপট্টিতে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা। এসময় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ পুলিশের একটি দল সক্রিয়ভাবে অংশ নেয়।
অভিযানে আটককৃতরা হলেন, দক্ষিণ বাসুদেবপুরের শিউলি বেগম একই এলাকার স্বপন মণ্ডল চুড়িপট্টি এলাকার রাজু খান হিলি সিপির গোলজার হোসেন, নীলফামারীর মিস্ত্রি পাড়ার আরমান ।
আটককৃতদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ও ইউএনও অশোক বিক্রম চাকমা তাদের সাজা ঘোষণা করেন। রায়ে ৪ জন পুরুষকে এক বছর করে এবং আটক নারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
এ প্রসঙ্গে হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। জনস্বার্থে এবং যুবসমাজকে রক্ষা করতে আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

হিলি প্রশাসনের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৫ জনের কারাদণ্ড

আপডেট টাইম : ০৭:৫৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬