সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

হিলি প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

দিনাজপুরের হাকিমপুর হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে হিলি চারমাথা সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, কেক কাটা এবং অসহায়দের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১ ঘটিকায় সোহেল রানার সঞ্চালনায় এবং হিলি ক্লাবের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়৷  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতাল ও হাকিমপুর থানা প্রাঙ্গণে ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। এরপর দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় মাদ্রাসার গরিব, দুস্থ ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,  জামায়াতে ইসলামীর আমির আমিরুল ইসলাম এবং হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। বক্তারা হিলি প্রেসক্লাবের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন। একইসঙ্গে এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান তারা।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি। ফরিদ খান ভারপ্রাপ্ত সভাপতি পৌর বিএনপি, ও নাজমুল হোসেন সাধারণ সম্পাদক পৌর বিএনপি । শাহিনুর ইসলাম শাহিন সিনিয়র সভাপতি, এবং বিপুল রেজা যুগ্ম সম্পাদক, হযরত আলী সাংগঠনিক সম্পাদক, ও পারুন নাহার সাবেক ভাইস চেয়ারম্যান, জাকিয়া ডলি সভাপতি  হিলি নারী উদ্যোক্তা, এবং ওয়াহেদুর রহমান রিপন সহঃসাংগঠনিক সম্পাদক।
​এছাড়াও হিলি প্রেসক্লাবের সকল সম্মানিত সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

হিলি প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

আপডেট টাইম : ০৭:২৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬