সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

​ভারতে হোলি উৎসব উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। আমদানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আজ বুধবার (৪ মার্চ) সকাল থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে ভারতের ‘হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন’ এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়েছে।
​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, হোলি উৎসব যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে এই দিন ভারতীয় স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরদিন ৫ মার্চ থেকে পুনরায় যথারীতি কার্যক্রম শুরু হবে।
​বিজ্ঞপ্তিতে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং উভয় পক্ষকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন বলেন, ভারতে হোলি উৎসব উপলক্ষে আমদানি বন্ধ থাকলেও হিলি স্থলবন্দরের লোড-আনলোডসহ বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দুই দেশের যেকোনো উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত থাকে। সপ্তাহের ৭ দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই চেকপোস্ট ব্যবহার করে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারেন। ফলে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সঙ্গে পাসপোর্টধারী যাত্রী পারাপারের কোনো সম্পর্ক নেই।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট টাইম : ১১:৪৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬