সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

হুরাসাগরে মিললো নারীর মরদেহ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 80

প্রতিবেদক, শাহজাদপুর (সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের শাহজাদপুরে হুরাসাগর নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার গালা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রামের হুরাসাগর নদীর নৌকাঘাটের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। লাশের হাতে শাখা পরিহিত থাকায় সনাতন ধর্মাবলম্বী নারীর লাশ বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে হুরাসাগর নদীর চরবর্ণিয়া নৌকা ঘাটের কাছে মাথা থেতলানো অর্ধগলিত মরদেহটি দেখতে পেয়ে শাহজাদপুর থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নৌ-পুলিশকে খবর দেয়। দুপুরের দিকে অজ্ঞাত ঐ নারীর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ সময় মরদেহটির পড়নে সবুজ রঙের ব্লাউজ, ফিরোজা রঙের সালোয়ার এবং হাতে শাখা পরিহিত থাকায় সনাতন ধর্মাবলম্বী নারীর লাশ বলে ধারণা করা হচ্ছে।

সিরাজগঞ্জ নৌপুলিশের এসআই সজীব হোসেন রাজু জানান, খবর পেয়েই আমরা রওনা হয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় সনাক্তসহ পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

হুরাসাগরে মিললো নারীর মরদেহ

আপডেট টাইম : ০৫:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫