সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

১২০ টাকা হালি লেবু ইউএনওর আগমনে হয়ে গেলো ৪০ টাকা

দিরাই উপজেলার মধ্যবাজারে অভিযান পরিচালনা করছেন ইউএনও। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন বাজারে ১২০ টাকা হালি দরে চলছিল লেবু বিক্রি। ইউএনও আসার ফলে সেই লেবুর দাম হয়ে গেল ৪০ টাকা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পৌরসভার মধ্যবাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, রমজান উপলক্ষে দিরাই উপজেলার পৌর সদরে নিত্যপ্রয়োজনীয় পণ্যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করেছে কিছু অসাধু ব্যবসায়ী। ইচ্ছেমতো দাম বাড়িয়ে লেবু বিক্রি করছেন তারা। এ অভিযোগে বৃহস্পতিবার বিকেল ৫টায় পৌরসভার মধ্যবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার। অভিযানে লেবুর দাম নিয়ে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়া যায়। ইউএনও দাম জানতে চাইলে যে লেবু ১২০ টাকা হালি বিক্রি করা হচ্ছিল, তা সঙ্গে সঙ্গে ৪০ টাকায় নেমে আসে।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিকভাবে দাম কমাতে বাধ্য হন ব্যবসায়ীরা। এ সময় সাধারণ মানুষ কম দামে লেবু কিনতে দোকানে ভিড় করেন।

স্থানীয় ক্রেতা মুজিবুর রহমান বলেন, গতকাল দুইটা লেবু ৫০ টাকায় কিনেছি। ১০ টাকা কম দিতে চেয়েছিলাম, দোকানদার এক টাকাও কম মানেনি। বাধ্য হয়ে ৫০ টাকা দিয়ে কিনেছি।

মুসলেম উদ্দিন, রুবেল আহমদ অভিযোগ করে বলেন, যে দোকানে ইউএনও অভিযান করেছেন, সে দোকান থেকে আজকে ১২০ টাকা হালি দরে লেবু ক্রয় করেছি।

পাবেল আহমদ বলেন, ইউএনও আসার ১৫ মিনিট আগে আমি ওই দোকান থেকেই ১২০ টাকা দামে এক হালি কিনেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। অতিরিক্ত মূল্য আদায় করা যাবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

১২০ টাকা হালি লেবু ইউএনওর আগমনে হয়ে গেলো ৪০ টাকা

আপডেট টাইম : ০৯:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬